চট্টগ্রাম পোস্ট ডেস্ক

গণভবনে চলছে আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা

চট্টল সময় প্রতিবেদক ঃ

বাংলাদেশ আওয়ামী লীগের ‘বিশেষ বর্ধিত সভা’ রোববার (৬ আগস্ট) সকাল সাড়ে ১০টায় শুরু হয়েছে। দলীয় সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে এই সভা হচ্ছে। চট্টগ্রাম থেকে দায়িত্বশীল নেতৃবৃন্দ ওই সভায় যথাসময়ে উপস্থিত হয়েছেন।

 

সভায় সভাপতিত্ব করছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সঞ্চালনায় আছেন দলের সাধারণ সম্পাদক সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। আগামী দ্বাদশ নির্বাচনকে সামনে রেখে বিশেষ এই বর্ধিত সভায়

 

আওয়ামী লীগের জাতীয় কমিটি, কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ, উপদেষ্টা পরিষদের সদস্যসহ জেলা,মহানগর, উপজেলা ও পৗর আওয়ামী লীগের সভাপতি-সাধারণ সম্পাদক, সংসদের দলীয় সদস্য, জেলা পরিষদ ও উপজেলা পরিষদের দলীয় চেয়ারম্যান, সিটি কর্পোরেশন ও পৌরসভার দলীয় মেয়র, সহযোগী সংগঠনগুলোর কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদকরা উপস্থিত রয়েছেন।

 

দায়িত্বশীল সূত্রে জানা যায় এই সভা থেকে দলীয় প্রধান নির্বাচন নিয়ে দলীয় নেতৃবৃন্দকে গুরুত্বপূর্ণ নিদেশনা দেবেন। একই সাথে দেশি বিদেশি ষড়যন্ত্র মোকাবিলায় করণীয় সম্পর্কে বার্তা দেবেন।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp